বাসখাদে পড়ে টুঙ্গিপাড়ায় নিহত ৩
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পরও আরও দুজন মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


