আমিরাতের শারজায় উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম কোরআন একাডেমি

আমিরাতের শারজায় উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম কোরআন একাডেমি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরব আমিরাতের শারজাহ শহরে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম কোরআন একাডেমি।

বৃগস্পতিবার (২৪ ডিসেম্বর) শারজার প্রধান শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মুহাম্মাদ আল কাসিমি কোরআন একাডেমির স্মৃতিফলক উন্মোচন করেন।

শারজাহ শহরের মুআল্লিয়া শিল্পাঞ্চলে প্রায় ৭৫ হাজার স্কয়ার মিটার স্থানজুড়ে কোরআন একাডেমিটি অবস্থিত। ৩৪টি গম্বুজ ও ৮ তারা বিশিষ্ট বিশাল ভবনে এ স্থাপনা তৈরি করা হয়।

একাডেমিটি কোরআনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যভিত্তিক জাদুঘরের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে হয়। তাছাড়া এটিকে মুহাম্মাদ (সা.)-এর যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে তৈরি কোরআনের অনুলিপির অনন্য সংগ্রহশালা মনে করা হয়।

কোরআন একাডেমিতে কোরআনের প্রাচীন ৬০টি অনুলিপি ও প্রত্নতাত্ত্বিক পাণ্ডুলিপি তাতে আছে। তাছাড়া ৯৬০ হিজরির পুরোনো ১৮ টি কিসওয়া আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদানকালে সুলতান বিন মুহাম্মাদ বলেন, কোরআন একাডেমি কেবল একটি জাদুঘর নয়, বরং এখানে বিভিন্ন সময় অনেক সেমিনার, গবেষণা ও নানা রকম অনুষ্ঠান হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *