হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা নূরুল ইসলাম

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা নূরুল ইসলাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হলেন রাজধানীর খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম। তিনি এর আগে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।

বুধবার (২৩ ডিসেম্বর) হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হেফাজত।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।

সূত্রমতে, বুধবারের (২৩ ডিসেম্বর) বৈঠকে সংগঠনের নায়েবে আমির ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জিকে সিনিয়র নায়েবে আমির, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ন মহাসচিব হিসেবে মনোনিত করা হয়। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *