পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সিএনজিচালক আলা উদ্দিন পুলিশের গুলিতে মারা গেছেন বলে দাবি করেছেন ।
বৃহস্পতিবার (১১ মার্চ) এ কথা জানান তিনি।
কাদের মির্জা বলেন, ‘গোলাগুলির ঘটনার পর শুনছি একজন লোক মারা গেছে। সে পুলিশের গুলিতে মারা গেছে। পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করলে সব ধরা পড়বে। এখন তারা (বাদল) দাবি করছে, নিহত আলা উদ্দিন তাদের লোক। এখানে (পৌর ভবনের পাশে) তাদের লোক আসবে কোথা থেকে? আমাকে টার্গেট করে বৃষ্টির মতো গুলি করেছে তারা। আমার পাশে যে ছেলেটা থাকে সে গুলি খেয়ে পড়ে গেল। আমাকে শুইয়ে দিয়ে আমার ওপরে কাইয়ুম মাস্টার নামের একজন শুয়ে ছিল। আমি শুধু আল্লাহকে ডাকছিলাম।’
আরো পড়ুন : বসুরহাটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে : কাদের
তবে হামলার বিষয়টি অস্বীকার করে মিজানুর রহমান বাদল বলেছেন, ‘আমাদের ডাকা প্রতিবাদ সভায় হামলা চালিয়েছে মেয়র আবদুল কাদের মির্জা বাহিনী। রাতে আমাদের অনুপস্থিতে আবারও তারা গুলিবর্ষণ করে আমার সমর্থক ও আমার বাড়ির পাশের সিএনজি চালক আলা উদ্দিনকে হত্যা করেছে।’
/এএ


