আরও ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে এক হাজার ৮০ জন এবং অন্যান্য বিভাগে ১৯১ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন রোগী। মারা গেছেন ৫৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *