আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিনের আমন্ত্রণ

আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিনের আমন্ত্রণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শান্তি আলোচনার জন্য মস্কো সফরে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে শুক্রবার (০৯ অক্টোবর) আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধ করা উচিত। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।

আজারবাইজান ও জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখা দেয়ার পর পুতিন এমন আমন্ত্রণ জানালেন।

সেখানে এ লড়াইয়ে ইতোমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হচ্ছে।

ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে পুতিন বলেন, ৯ অক্টোবর মস্কো সফরে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ক্রেমলিনের ওই বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট মরদেহ এবং বন্দিবিনিময়সহ বিভিন্ন মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন।

এদিকে লড়াই অব্যাহত থাকায় ইরাভান এ দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে কোনো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *