আলেমদের পদচারণায় মুখরিত বিশ্বইজতেমা

আলেমদের পদচারণায় মুখরিত বিশ্বইজতেমা

আলেমদের পদচারণায় মুখরিত বিশ্বইজতেমা

পাথেয় রিপোর্ট : বিশ্ব দাওয়াত ও তাবলীগের আয়োজনে রাজধানীর অদূরে টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ইতোমধ্যেই লাখো লাখো আলেম উলামা ও সাধারণ তাওহীদী দাওয়াতপ্রেমি দ্বীনদরদি মানুষেরা অংশগ্রহণ করেছেন। আমাদের পাথেয় টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জাওয়াদ হানাফি টঙ্গী ইজতেমা ময়দান ঘুরে এসে জানিয়েছেন, এবার অন্য বারের তুলনায় মাদরাসা শিক্ষর্থীরা একটু বেশি দেখা গিয়েছে। মাদরাসার তলাবা, শিক্ষক-আলেমউলামাদের পদচারণায় এবারের বিশ্ব ইজতেমা মুখরিত। ইজতেমার পথে, ঘাটে, অজুখানায়, টয়লেটের সিরিয়ালে এমনকি হাটবাজারেও মাদরাসার তলাবাদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল।

এবারের ইজতেমায় মাদরাসা শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি হওয়ার কী কারণ জানতে চাইলে তাবলীগের একজন বয়োজেষ্ঠ মুরুব্বী সাদেক হোসাইন বলেছেন, এবারের ইজতেমা আল্লাহর পক্ষ থেকে একটি বড়ধরনের অনুদান। আল্লাহর রহমত হয়েছে বলেই এ ইজতেমা হচ্ছে। শত বাধার পারও এই ইজতেমা হওয়াটা দেশ, দেশের মানুষ ও সবার জন্য বড় মঙ্গলের। এ জন্যই সবচেয়ে বেশি কৌতূহল ইজতেমা নিয়ে। তাই মাদরাসা শিক্ষার্থীদের বেশি দেখা যাচ্ছে ইজতেমায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকার সভার থেকে আসা একজন মাওলানা বললেন অন্য কথা। তিনি বলেন, এবছর তাবলীগ ইসু নিয়ে মাদরাসার শিক্ষার্থীরাই বেশি যুক্ত ছিলেন, সরব ছিলেন এ জন্য ইজতেমাতেও তারা সরব আছেন।

এদিকে ইজতেমাকে সামনে রেখে প্রতিদিন টঙ্গী, গাজীপুর, উত্তরা ও তুরাগ এলাকার বিভিন্ন মাদ্রাসার ২০ সহস্রাধিক স্বেচ্ছাসেবী ছাত্র ময়দানে নিরলসভাবে কাজ করেছেন। সোমবার বিকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। ইজতেমা ময়দান সরেজমিন ঘুরে দেখা যায়, ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সবধরনের প্রস্তুতির কাজ। প্রায় ২০ সহস্রাধিক মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে ময়দানে কাজ করছেন।

নাইলনের রশি ও পাটের চট দিয়ে প্যান্ডেল তৈরির কাজ, ছাতা মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন, মুক্কাবির মঞ্চ তৈরি, বালি ফেলে উঁচুনিচু জায়গা সমান করাসহ ময়দান পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা।

বিশ্ব ইজতেমায় যাতে কোনো ধরনের উস্কানীমূলক বক্তব্য কেউ না দেয় সেজন্য সতর্কতা জারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, কেউ কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না।

কেউ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজের ফলো-আপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আপনাদের সেবার জন্য মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, আমরা সবাই প্রস্তুত আছি। আপনাদের নিরাপত্তায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সংখ্যক সদস্য থাকবেন।

আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক সমৃদ্ধ ও দক্ষ। তারা এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। কোনো অপপ্রচারও যদি কেউ করে থাকেন তাকে আমরা এখন তাৎক্ষণিক শনাক্ত করতে পারছি। তাই সবাইকে অনুরোধ করব, কেউ আপনারা উসকানিমূলক, বিভ্রান্তিমূলক মন্তব্য করবেন না, বক্তব্য দেবেন না; সেটা ফেসবুক হোক আর সম্মুখে হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *