আল্লামা মাসঊদের লেখা পড়ে হুমায়ুন আজাদের মুগ্ধতা

আল্লামা মাসঊদের লেখা পড়ে হুমায়ুন আজাদের মুগ্ধতা

পাথেয় রিপোর্ট ● বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও পাথেয়২৪ডটকম ও মাসিক পাথেয়র সম্পাদক শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বিশ্বমানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জীবনীগ্রন্থ ‌’খোদার পরে শ্রেষ্ঠ যিনি’ নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, নবীজীকে নিয়ে আমার একটা প্রবন্ধ আছে-অপরূপ রূপমময় কান্তি। এটি কীভাবে যেনো ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক অধ্যাপক হুমায়ুন আজাদের হস্তগত হয়। তিনি পড়েন।

হুমায়ুন আজাদ নবীজীকে নিয়ে এই লেখা পড়ে বলেছিলেন, আশ্চর্য, একজন আলেম হয়ে এত সুন্দর কীভাবে লিখে।

তার লেখা পড়ে হুমায়ুন আজাদ আকৃষ্ট হয়েছিলেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, মূলত কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য তো লিখি না। নবীজীকে নিয়ে পৃথিবীতে যারা লিখেছেন তাদের কাতারে শামিল হওয়ার জন্য কেবল আমার এই চেষ্টামাত্র।

মঙ্গলবার সকালে নবীজীকে নিজের লেখা নিয়ে মতামত ব্যক্ত করতে গিয়ে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

উল্লেখ্য, মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জীবনী প্রতি মাসেই মাসিক পাথেয় (প্রিন্ট) ছাপা হচ্ছে। অচিরেই এটি পুস্তক আকারে প্রকাশিত হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *