আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি, আজ ফিরবেন মাদরাসায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শতবর্ষী দেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মাদরাসায় ফিরবেন বলে জানা গেছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শাহ্ আহমদ শফীর শারীরিক অবস্থা সন্তোষজনক।
এর আগে আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হলে বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
জানা যায়, হজমজনিত সমস্যায় ভুগছিলেন আল্লামা শাহ আহমদ শফি। বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শতবর্ষী দেশের বর্ষীয়ান এই আলেমেদ্বীন বর্তমানে ডাক্তার ইব্রাহিমের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা। শারীরিক অবস্থা সন্তুষজনক হওয়ায় বৃহস্পতিবার রিলিজ দিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। তিনি দেশের মুরুব্বি ও শীর্ষ আলেমদের একজন।


