আল্লাহর মেহেরবানীতে খাবার মুখে নিয়েছেন আল্লামা মাসঊদ

আল্লাহর মেহেরবানীতে খাবার মুখে নিয়েছেন আল্লামা মাসঊদ

মাসউদুল কাদির ● আল্লাহর অশেষ মেহেরবানীতে খাবার মুখে তুলেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। অপারেশনের ডাক্তারদের নিবিড় পর‌্যবেক্ষণকেন্দ্র-আইসিউতে অবস্থান করছিলেন তিনি। রোববার আইসিউ থেকে সাধারণ বেডে বাংলাদেশের এই আলেমকে স্থানান্তর করা হয়েছে।

ভারতে অবস্থান করা বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহনগরীর সাধারণ সম্পাদক ও হযরতের জ্যেষ্ঠ তনয় মাওলানা সদরুদ্দীন মাকনুন জানিয়েছেন, আল্লাহর মেহেরবানীতে তরলজাতীয় খাবার মুখে তুলেছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম।

সবার কাছে দুআ চেয়ে মাওলানা মাকনুন বলেন, কিছু কিছু কথাও বলতে পারছেন। আশা করি খুব শিগগরিই সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, সফরসঙ্গী হয়ে ব্যারিস্টার মাওলানা জুনুদউদ্দীন মাকতুম গিয়েছিলেন। এ ছাড়াও হযরতের দেখভাল করার জন্য ছুটে গিয়েছেন মাওলানা সদরুদ্দীন মাকনুন ও মাওলানা ইকরামুল হক।

এ ছাড়াও জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানি সবধরনের চিকিৎসা বিষয়ক তদারকি করছেন। তার পক্ষ থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্যও লোক নির্ধারণ করে রেখেছেন।

জানা গেছে, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *