আল্লাহ্র পাহারা চৌকি
মুস্তাফা জামান আব্বাসী : যেহেতু বেশিরভাগই পাপের দিক আকৃষ্ট, তাই সম্ভাবনা শাস্তির। কবরের উপর বাহ্যত মাটি থাকলেও তার ভেতরে আছে হাহুতাশ ও শাস্তির জ্বালাযন্ত্রণা। শাস্তির কথা ভেবে লাভ কি?
তার চেয়ে আনন্দের কথা ভাবি, এই মুহূর্ত থেকে। ঐ সমস্ত ক্রিয়াকলাপ থেকে দূরে থাকা, যা আজাবের কারণ। সবচে’ উপকারী আমার হল রাতের বেলা ঘুমুবার সময় ভাবা ভাল কি কাজ করেছি, আর খারাপই বা কি। কাকে আনন্দ দিলাম, কাকে দুঃখ? যে আন্তরিকভাবে অনুতপ্ত, তার জন্যে সব ভাল খবর, যেগুলো আগে বলেছি। যে ঘুমের মধ্যে আল্লাহ্র নিয়ামতের কথা ভাবতে ভাবতে ঘুমকে আলিঙ্গন করে এবং সকালে উঠে আবার তার নিয়ামতের কথা ভাবে, সে তো সারাক্ষণ বেহেশ্তে আছে।
আল্লাহ্র চৌকির কথা বলেছিলাম, অনেকে বুঝতে পারেন নি। অর্থাৎ আল্লাহ্র পাহারা। এই পরীক্ষায় পাশ করা যেমন সহজ, তেমনি কঠিন। একবার হজরত ইবনে আব্বাস [রা] একখানে তাবু ফেলেছিলেন। সেখান থেকে সুরা মুলক শুনা যাচ্ছে। একজন তেলাওয়াত করছেন। এমন লোকও পৃথিবীতে আছে। গল্পের শেষ নেই। প্রায় একশ’। সব বলব?
তার চেয়ে বলি। শহীদের তরবারির চেয়েও একটি আমল ভাল। তাঁর স্মরণ থেকে নিজকে এক মুহূর্ত বঞ্চিত করবেন না।
মু. জা. আ.
১৬ই শ্রাবণ, ১৪২৬


