আল কায়েদা নেতা আসিম ওমরের সঙ্গে দেওবন্দের কোন সম্পর্ক নেই : দেওবন্দ প্রিন্সিপাল

আল কায়েদা নেতা আসিম ওমরের সঙ্গে দেওবন্দের কোন সম্পর্ক নেই : দেওবন্দ প্রিন্সিপাল

আল কায়েদা নেতা আসিম ওমরের সঙ্গে দেওবন্দের কোন সম্পর্ক নেই : দেওবন্দ প্রিন্সিপাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে নিহত আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা আসিম ওমরের সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন দারুল উলূম দেওবন্দ মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতে জনপ্রিয় ডেইলি হামারা সমাজ সূত্রে জানা যায়, দারুল উলূম দেওবন্দের মুহতামিম বুধবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপিত মাধ্যমে এ বিবৃতি দিয়েছেন।

মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ভারতের কিছু মিডিয়া দারুল উলূম দেওবন্দের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আল কায়েদা নেতা আসিম ওমরকে দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থী বলে মিথ্যে সংবাদ প্রচার করে দেওবন্দেপ ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দেওবন্দ মাদরাসার মুহতামিম মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে তার তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, ২০১৪ সালের শুরু থেকে আল কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) নেতৃত্ব দিচ্ছিলেন আসিম ওমর। গত মঙ্গলবার মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে এ আল কায়েদা নেতা নিহত হন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে তাকে দারুল উলূম দেওবন্দের ছাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মুফতি আবুল কাসেম নোমানী জানান, মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে আল কায়েদার নেতা আসিম ওমর ১৯৯১ সালে দারুল উলূম দেওবন্দের পড়াশোনা করেছে। এই সংবাদ প্রচারের পর থেকে বিভিন্ন মিডিয়ার লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করি। এ ব্যাপারে অনুসন্ধান করলে জানতে পারি, ১৯৯১ সালে আসিম ওমর দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থী ছিল না। সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন।

গ্রন্থনা ও অনুবাদ : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *