আসামের মুসলমানদের পক্ষে চ্যালেঞ্জ নিলেন মাওলানা আজমল ও মাহমুদ মাদানী

আসামের মুসলমানদের পক্ষে চ্যালেঞ্জ নিলেন মাওলানা আজমল ও মাহমুদ মাদানী

পাথেয় রিপোর্ট : [দিল্লী] : অধিকারবঞ্চিতদের অধিকার আদায়ে চেষ্টা চলবে জানিয়ে আসামের নাগরিকত্ববঞ্চনার শিকার মানুষের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানী ও হিন্দ ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান ও লোকসভা মেম্বার মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী। ট্রাইব্যুনালের মাধ্যমে আসামের যে সব জনগণকে বহিরাগত বলে প্রচার করা হয়েছে সেই লাখো মানুষের অধিকার আদায়ে গোয়াহাটি হাই কোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামায়ে হিন্দের করা আপিলের শুনানি চব্বিশ তারিখ মঙ্গলবার শুরু হয়। বিচারপতি অরবিন্দ মিশরা ও আব্দুন নজিরেকে নিয়ে করা সুপ্রিমকোর্টের একটি যৌথ বেঞ্চে এই শুনানি চলছে। এনআরসির অনেক মামলার শুনানির জন্য বিচারপতি রানজিশ ও বিচারপতি শ্রিমানকে নিয়ে গঠন সুপ্রিমকোর্টের বেঞ্চ এর এই দুই বিচারপতিদের ট্রান্সফার করা হয়েছে এ কারণে শুনানির তারিখ একত্রিশ জুলাই ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে আসামে নাগরিকত্বের কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী যাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে তাদের নাম নাগরিকত্বের লিস্টে উঠবে। একত্রিশে ডিসেম্বর দুইহাজার সতের সালে প্রথম লিস্ট তৈরি হয়েছে এবং যখন দ্বিতীয় লিস্ট ৩১ জুলাই ২০১৮ তারিখে নির্ধারণ হওয়ার কথা কিন্তু ৭ মে ২০১৭ সালে গোয়াহাটি হাই কোর্ট একটি রায় দেয় যে, যাদের ডিওঅডার আছে তাদের পরিবারের অন্যান্য সদস্যের ব্যাপারেও খোঁজ খবর নেওয়ার জন্য।

তারপর থেকেই মূলত এনয়ারসির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে যাদের ডিওঅডার আছে তাদের আত্মীয় স্বজনদের নাম ও নাগরিকত্ব সনদের লিস্টে উঠবে না এরই পরিপ্রেক্ষিতে জমিয়তে উয়ালামায়ে হিন্দের পক্ষ থেকে গোয়াহাটি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আপিল করে।


অনুবাদ ও গ্রন্থনা : শেখ নাঈম ইসলাম
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *