আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী সোমবার

আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী সোমবার

গাজীপুর প্রতিনিধি :  রক্তাক্ত ৭ মে। গাজীপুরবাসীর শোকের দিন। আওয়ামী লীগ ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আহসান উল্লাহ মাস্টার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে সরকারের মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে কোরআনখানি, ৬টা ৩০ মিনিটে শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শহীদের পরিবারের পক্ষ থেকে হায়দরাবাদ গ্রামে তার বাড়িতে আয়োজিত আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

দুপুরে টঙ্গীতে আহসান উল্লাহ মাস্টারের বাসভবন-সংলগ্ন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনাসভা হবে। বাদ আসর দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। এসব দোয়া মাহফিল শেষে গরিব এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *