ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হুমকি সত্ত্বেও দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

যুক্তরাজ্য জানিয়েছে, দ্রুত তারা ইউক্রেনকে এম ২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম পৌঁছে দেবে। অত্যাধুনিক এই রকেট লঞ্চারের সাহায্যে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুল আঘাত হানা যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরেই যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব বেন ওয়ালেস। রাশিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে এই রকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

আগামী কয়েক সপ্তাহ যুক্তরাজ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।

বেন ওয়ালেস আরও বলেন, কোনো উসকানি ছাড়াই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আত্মরক্ষায় ইউক্রেনের কাছে এখন এসব অস্ত্র অনেক গুরুত্বপূর্ণ। কিয়েভে ক্ষেপণাস্ত্র পাঠানোর মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের ক্ষেত্রে নেতৃস্থানীয় অবস্থানে উঠে আসবে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার কৌশলে যেভাবে পরিবর্তন এসেছে, সেভাবে আমাদের সাহায্যেও পরিবর্তন আবশ্যক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *