রাজধানীতে আগুনে পুড়ল ১৬ দোকান

রাজধানীতে আগুনে পুড়ল ১৬ দোকান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মেরুল বাড্ডায় একটি মার্কেটে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ। তিনি জানান, আগুনে ১৬টি টিনশেড দোকান পুড়ে যায়, যার মধ্যে পাইপের, গ্যাস সিলিন্ডারের দোকানসহ বিভিন্ন মালামালের দোকান ছিলো।

রাশেদ বিন খালিদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই মার্কেটে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *