ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন

পাথেয় রিপোর্ট : সারাবিশ্বের মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। আর তার অনুসারীরা শেষ করলেন আজকের পর্ব। মোনাজাতে অংশ নিলেন ইজতেমা মাঠে আসা দেশ-বিদেশের লাখো মুসল্লি¬। গতকাল ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। কাল ফজরের নামের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব।

আগামীকাল রোববার বাদ ফজর দ্বিতীয় পর্ব শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এর আগে শুক্রবার আম ও খাস বয়ান, তালিম ও তাশকিল, নামাজ-কালাম ও জিকির-আসকারের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে কাটল বিশ্ব ইজতেমার প্রথমদিন।

এদিন জুমার জামাতে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনেও শরিক হন জুমার জামাতে। তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর আগেরদিন বৃহস্পতিবার আসরের পরই শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *