রোববার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব

রোববার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব

পাথেয় রিপোর্ট : রোববার (১৭ ফেব্রুয়ারি) বাদ ফজর দ্বিতীয় পর্বে শুরু হচ্ছে ইজতেমা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার শেষ পর্বের আয়োজন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সারাবিশ্বের মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জোবায়ের।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রণ করতে শনিবার বিকাল ও রাত থেকেই মাঠে আসতে শুরু করবে মাওলানা সা’দের অনুসারীরা। রবিবার সকাল থেকে যথারীতি চলবে আমল,তালীম ও বয়ানের কার্যক্রম।

এর আগে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, শুক্রবার বাদ ফজর উর্দুতে চূড়ান্ত আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক শুল বয়ান শুরু করেন। আর বাংলাদেশের নোয়াখলীর মাওলানা নূরুর রহমান তা বাংলায় তরজমা করেন।

শনিবার মাওলানা জোবায়ের পন্থীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে জোবায়ের পন্থীরা ময়দান ছেড়ে চলে গেলে রোববার থেকে মাওলানা সা’দ পন্থীদের পরিচালনায় ইজতেমা ফের শুরু হবে। সোমবার মাওলানা সাদ পন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্বের চার দিনের বিশ্ব ইজতেমা।

জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে বৃহত্তর জুমা’র নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরালাইলের মাওলানা মো. জোবায়ের। এবারে ৬৪ জেলার মুসল্লিদের জন্য পুরো ময়দানকে ৫০টি খিত্তায় (ভাগে) ভাগ করা হয়েছে। নির্দিষ্ট খিত্তা নির্দিষ্ট জেলার মুসল্লির জন্য নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *