পাথেয় রিপোর্ট : ইজতেমায় উসকানিমূলক বক্তব্য দেয় যাবে না করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমায় বয়ানে বা সম্মুখে কেউ কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না। ইজতেমা নিয়ে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে কোনো রূপ অপ-প্রচার চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইজতেমার সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার দুই পক্ষকে তাদের ৬ দফা ও ১০ দফা মেনে চলতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য উভয়পক্ষকে ধৈর্য ধরে সহনশীল আচরণ করতে হবে। এ জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।


