ইতালির উপকূলে শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইতালির উপকূলে শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতালি উপকূল থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করতে পেরেছে দেশটির কোস্টগার্ড। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এমন খবর জানা যায়।

জানা যায়, অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। তাদের বহনকারী দুটি নৌকা ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি পৌঁছালে শক্তিশালী ঝড়ের মুখে পড়ে। এ অবস্থায় অভিবাসনপ্রত্যাশীরা ছোট্ট একটি পাথুরে দ্বীপের মতো জায়গায় আটকে পড়েন। পরে ইতালির কোস্টগার্ড বাহিনীর সদস্যরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন।

একটি ছোট ভেলায় তিনজন করে অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে দূরের জাহাজে তোলা হয়। এসময় একাধিকবার পানিতে ঝাঁপ দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করতে হয়েছে কোস্টগার্ড সদস্যদের।

এক বিবৃতিতে ইতালীয় কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই মানসিক ট্রমায় ভুগলেও শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *