বাংলাদেশের ওপর থেকে আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশের ওপর থেকে আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার (১০ সেপ্টেম্বর) শর্ত সাপেক্ষে বাংলাদেশসহ ১৫টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিকরা।

দেশটিতে যেতে হলে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কর্তৃক অনুমোদিত টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে। এর আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য আমিরাত সরকার কিছু দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল।

আগামী রোববার থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। বাংলাদেশ ছাড়া অন্য যেসব দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে সে দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *