ইন্টারনেট চালু করার নির্দেশ দিয়েছে বিটিআরসি

ইন্টারনেট চালু করার নির্দেশ দিয়েছে বিটিআরসি

পাথেয় রিপোর্ট : ২৯ ডিসেম্বর (শনিবার) বিকাল ৩টা থেকে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হলেও টুজি ইন্টারনেট চালু ছিল। তবে এদিন মধ্যরাত থেকে টুজি ইন্টারনেটও বন্ধ করে দেয়া হয়।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়। ভোটের দিন (৩০ ডিসেম্বর) মধরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকবে বলেও সংস্থাটি জানিয়েছিল।

তবে আজ রোববার (৩০ ডিসেম্বর) যথা সময়ের ৬ ঘণ্টা আগে ভোট শেষ হওয়ার পরেই টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু করার নির্দেশ দেয় বিটিআরসি।

প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনের ভোটের আগে ‘অপপ্রচার’ ঠেকাতে গত ১৩ ডিসেম্বর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাবনা দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।

ওই বৈঠকে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আয়োজিত আইন-শৃঙ্খলাবিষয়ক সমন্বয়সভায় এই পরামর্শ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *