পাথেয় রিপোর্ট : ঠাকুরগাঁও-১ আসনে বড়গাঁও ইউনিয়নের চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী রমেশ চন্দ্র সেন ১৯৬৫ ভোটে পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।
বড়গাঁও ইউনিয়নের চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
এর আগে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে শান্তিপূর্ণভাবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ১২৪ জন। মোট কেন্দ্র ১৭৫টি।
এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জববার ও ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম।


