পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৪ মে) ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স (জিএফজেড) এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনও জানা যায়নি।
জানা গেছে ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। এই তথ্য জানিয়েছে জিএফজেড। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা ফিলিফো দাইলি জানিয়েছেন, ভূমিকম্পটি ২০ সেকেন্ড ধরে অনুভূত হয়েছিল। কর্তৃপক্ষ এখনও এর প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।


