শেখ হাসিনা ফিলিস্তিনিদের হৃদয়ের মানুষ : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

শেখ হাসিনা ফিলিস্তিনিদের হৃদয়ের মানুষ : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : “শেখ হাসিনা ফিলিস্তিনিদের হৃদয়ের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সমর্থনের কারণে ফিলিস্তিনিরা তাকে অত্যন্ত ভালবাসে এবং শ্রদ্ধা করে।” এমনি মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান।

গাজার বর্তমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করায় রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ কথা বলেন।

এ সময় ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশে মানুষের সমর্থন এবং সহানুভূতি প্রকাশকে সাধুবাদ জানান রাষ্ট্রদূত ইউসেফ।

এর আগে, বুধবার (১২ মে) ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠি লেখেন শেখ হাসিনা। একইদিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীর চিঠি ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে পৌঁছে দেন।

এ বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, ওআইসি খুব শিগগিরই সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে পারে। ওআইসি যৌথ সভার মাধ্যমে ফিলিস্তিনের চলমান সমস্যা সমাধানে কার্যকরী সমাধান বের করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *