ইন্দোনেশিয়ায় বিশ্বশান্তির আলো ছড়িয়ে দেশে ফিরেছেন আল্লামা মাসঊদ

ইন্দোনেশিয়ায় বিশ্বশান্তির আলো ছড়িয়ে দেশে ফিরেছেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : ইন্দোনেশিয়ায় বিশ্বশান্তির আলো ছড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। শুক্রবার রাতে সাড়ে দশটায় তিনি হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদশে জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা সাঈদ নিজামীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদশে জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আবদুল আলীম ফরিদী, জমিয়তের আইনবিষয়ক সম্পাদক মাওলানা জুনুদউদ্দীন মাকতূম, জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, জমিয়তের সহকারী অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম। নেতৃবৃন্দ আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুনকেও ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কবি কাউসার মাহমুদ, মাওলানা আদিল মাহমুদ, মাওলানা ইসহাক খান প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বাগোরে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলাম প্রান্তিকতামুক্ত, সহজ-সরল, উদার, ন্যায়ভিত্তিক সীরাতে মুস্তাকিমের সন্ধান দেয়। প্রান্তিকতায় আবদ্ধ পৃথিবী ইসলাম থেকে দূরে সরে গেছে। ফলে সৃষ্টি হয়েছে বিভাজনের।

ইসলামের ওয়াসাতিয়্যাত তথা মধ্যপন্থার প্রশংসা করে আল্লামা মাসঊদ বলেন, বর্তমান বিশ্বে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, অস্থিরতা ও ক্রমবর্ধনশীল চরমপন্থা পরিলক্ষিত হওয়ার এই সময়ে ওয়াসাতিয়্যাতুল ইসলাম তথা ইসলামের ভারসাম্যপূর্ণ ইনসাফভিত্তিক মধ্যমপন্থা ও উদার সহনশীলতা সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্যালেসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ‘জোকো উইডুডু’র হাতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া অর্পণ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলিকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ।
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া হাতে পেয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আল্লামা মাসউদের সন্ত্রাসবিরোধী এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। একলাখ আলেমের স্বাক্ষর সম্বলিত এ ফতোয়াকে একটি মাইলফলক হিসেবেও উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট “জোকো উইডুডু”র হাতে ফাতওয়া তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট সদরুদ্দীন মাকনুন।

উল্লেখ্য, প্রেসিডেন্সিয়াল আমন্ত্রণে ২৯ এপ্রিল রোববার ইন্দোনেশিয়া যান বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। পয়লা মে ২০১৮ ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসলামে মধ্যমপন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। ০৪ মে রাতে দেশে তিনি দেশে ফিরে আসেন।

আল্লামা মাসঊদ নিজেই জানিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি।

farid uddin masoud
ছবি : কামরুজ্জামান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *