ইফতারে কাঁচা আমের শরবত

ইফতারে কাঁচা আমের শরবত

পাথেয় ডেস্ক : সারাদিন রোজা রেখে ইফতারে ঠান্ডা ঠান্ডা শরবত না হলে কি হয়! কিন্তু প্রতিদিন একইরকম শরবত না তৈরি করে, শরবতের রেসিপিতে আনতে পারেন হরেক রকম ভিন্নতা। এখন পাওয়া যাচ্ছে কাঁচা আম। ইফতারে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবত-

উপকরণ :
কাঁচা আম ২টি
পরিমাণমতো চিনি
বিট লবণ
কাঁচা মরিচ
বরফকুচি।

প্রণালি :
প্রথমে ২টি আম খোসা সহ পুড়িয়ে নিন। তারপর ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। দেখবেন আমের ভেতরটা নরম হয়ে গেছে। এবার একটি বাটিতে পরিমাণমতো চিনি, বিট লবণ, মরিচ নিন। আমের সাথে সব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রাখুন।

সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ব্যস, তৈরি হয়ে গেল পোড়া আমের শরবত। বরফকুচি দিয়ে ব্লেন্ড করতে পারেন বা পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *