ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন : চরমোনাইর পীর

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন : চরমোনাইর পীর

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করুন : চরমোনাইর পীর

পাথেয় রিপোর্ট : কৃষকদের পাশে দাঁড়াতে এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীর বলেছেন, দেশব্যাপী কৃষকরা আর্তনাদ করছে। ধান ফলিয়ে ন্যায্য মুল্য পাচ্ছে না। সিন্ডিকেট বাজির মাধ্যমে নানা হয়রানীর শিকার হচ্ছে কৃষকরা। দিন দিন কৃষিপণ্যের দাম কমে যাওয়ায় কৃষিকাজ ও উৎপাদনে আগ্রহ হারাচ্ছে। এটা দেশকে চরম ঝুঁকিতে ফেলবে। এ সমস্যার আশু সমাধান না হলে দেশ কঠিন খাদ্য সংকটে পড়বে।

রোববার পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, বিদেশনির্ভর স্বার্থান্বেষী একটি সিন্ডিকেট অধিক মূল্যে বিদেশ থেকে চাল, ডাল ও গমসহ নানা কৃষিপণ্য আমদানি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এই সিন্ডিকেট ও নির্দিষ্ট একটি দলের ক্যাডাররা পরিকল্পিতভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে সাধারণ কৃষকরা উৎপাদিত পণ্য বিক্রি করে মূল পুঁজি নিয়ে ঘরে ফিরতে পারে না।

ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তাই সিন্ডিকেট ভেঙ্গে ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *