পাথেয় ডেস্ক : রোজায় সবচেয়ে আলোচিত একটি খাবার হলো খেজুর। খেজুর ছাড়া আমাদের চলেই না। সবসময় খেজুর দিয়ে আমরা ইফতার করি। অবশ্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। তাই রমজানে এর কদরও বেড়ে যায় অনেক বেশি। মিষ্টি মধুর ছোট এই ফলটির রয়েছে অনেক গুণ। তাই ইফতারে একটু ভিন্নতা আনতে আর পুষ্টিগুণ বাড়াতে আমরা খেজুর দিয়ে তৈরি করতে পারি নতুন এক খাবার- খেজুরের লাড্ডু।
মাত্র ১৫ মিনিটে খেজুরের লাড্ডু
এই লাড্ডু তৈরি কারা খুবই সহজ। শুধু রোজায় ইফতারের জন্য নয়, চাইলে পুষ্টিগুণে ভরা লাড্ডু বানিয়ে বাচ্চার টিফিনে দিতে পারেন। এতে মেশাতে পারেন আপনার পছন্দের সব রকমের (পেস্তা, কাজু, অ্যামন্ড) বাদাম। এমকি সবজির বীজ, যেমন মিষ্টি কুমড়ার বিচি অথবা তিলও মেশানো যেতে পারে। লাড্ডু তৈরিতে আনতে পারেন অনেক পরিবর্তন, মেশাতে পারেন চকো চিপস, কোকো বিটস, কোরানো নারকেল ও কিসমিশ।
খেজুরের লাড্ডু তৈরিতে যা লাগবে
২০ টি খেজুর
১/৪ কাপ বিভিন্ন ধরণের বাদম
১ বড় চামচ কোরানো নারকেল
যেভাবে তৈরি করবেন খেজুরের লাড্ডু
এই লাড্ডু তৈরিতে তেল বা ঘির প্রয়োজন নেই। এতে চিনিও মেশানো লাগবে না। প্রথমে খেজুর থেকে বিচিগুলো বের করে নিন। এর পর ব্লেন্ড করা বাদাম এবং নারকেল মিশিয়ে তৈরি করুন লাড্ডু। ইফতারে পরিবেশন করুন।


