আমেরিকায় রমজান

আমেরিকায় রমজান

আদিল মাহমুদ : ইসলাম আমেরিকার তৃতীয় বৃহত্তম ধর্ম। এবং বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, ইসলাম আমেরিকায় সবচেয়ে বর্ধনশীল। যেহেতু আমেরিকা একটি খৃষ্টান রাষ্ট্র, সেজন্যে আমেরিকায় মুসলমানদের রামজানের রোজা রাখা এবং সাহরি-ইফতারের ক্ষেত্রে কোন ধরনের বাধা প্রদান করা হয় কিনা? এসব জানতেই ‘Patheo24’ এর সঙ্গে বাংলাদেশ জমিয়তুল উলামার আমেরিকান সদস্য মারুফ আহমেদ কথা বলেছেন।

তিনি জানান, আমার ১৮ বছরের আমেরিকার প্রবাস জীবনে মনে হয়েছে, আমেরিকায় সবচেয়ে ভালভাবেই প্রবাসীরা রোজা পালন করেন। আমেরিকার বাইরে থেকে অনেকে মনে করতে পারেন আমেরিকায় হয়তো বাংলাদেশ বা আরব দেশের মত রোজা রমজান পালন সহজ নয়। আসলে বিষয়টা এমন নয়।

আমেরিকায় তারাবি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমেরিকার প্রত্যেকটা মসজিদে তারাবীর নামাজ আদায় করা হয়। এমনকি প্রত্যেকটি ইসলামী সেন্টারে স্বাধীনভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রকমারি ইফতারি পসরা সাজানো থেকে শুরু করে আনন্দের সব রকম ব্যবস্থা রমজান মাসে ইসলামী সেন্টারকেন্দ্রীক হয়ে থাকে।

রমজান আমেরিকান মুসলমানদের জন্য আনন্দ ও শুভেচ্ছার বাণী নিয়ে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *