কদমতলী জমিয়তুল উলামার ইফতার মাহফিল শনিবার

কদমতলী জমিয়তুল উলামার ইফতার মাহফিল শনিবার

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার কদমতলী থানার ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর যাত্রাবাড়ির মুহাম্মদবাগ-রায়েরবাগের আল কারীম তালিমুল কুরআন মাদরাসা মিলনায়তনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। মাওলানা ইহতেশামুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদশে জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ও আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা আসুন। ইনশাআল্লাহ আমাদের এই মজমা একটি দ্বীনি মিলনলমেলা হবে।

উল্লেখ্য, ১৯ মে ২০১৮ শনিবার বিকালে কদমতলীতে জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইফতার ও আলোচনাসভার আয়োজন করা হবে। পথে পথে রোজাদারের কাছে ইফতার পৌঁছে দেয়ার কর্মসূচিও হাতে নিয়েছে জমিয়ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *