ইমরানের দম্ভোক্তি : বাসায় আছি ধরে নিয়ে যান

ইমরানের দম্ভোক্তি : বাসায় আছি ধরে নিয়ে যান

নিজস্ব প্রতিবেদক ● সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক শ্লোগান দেয়ার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, এ দেশে বাইরে থাকার চেয়ে জেলখানাই ভালো। আসেন বাসায়ই আছি, ধরে নিয়ে যান।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোÑবাহ! চালের দাম নিয়ে লেখার পরদিনই আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! মামলা কি রেডিই থাকে নাকি? মামলা করবেন, আদালতে গেলে হামলা করবেন! দেশটা তো আপনাদের মগের মুল্লুক, তাই না? এইদেশে বাইরে থাকার চেয়ে জেলখানাই ভালো। আসেন বাসায়ই আছি, ধরে নিয়ে যান।

এরআগে  বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলার অপর আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেয়া সনাতন উল্লাসের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারিক আদালতে মামলার স্থানান্তর হওয়ার পর এটিই ছিল ইমরান এইচ সরকারের প্রথম তারিখ। কিন্তু বুধবার তিনি আদালতে হাজির না হওয়ায় ও কোনো পদক্ষেপ না নেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এরআগে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, বাংলাদেশ হারেনি, হেরে গেছে হাসিনা’ স্লোগান দেয়া হয়। মিছিলে এমন স্লোগান দেয়া বাদীর মানহানি হয়েছে দাবি করে দ-বিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *