সুচির বক্তব্য ১৪ দলের প্রত্যাখ্যান

সুচির বক্তব্য ১৪ দলের প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক ● মিয়ানমার সরকারের কার্যত প্রধান অং সান সুচির জাতির উদ্দেশে দেয়া ভাষণ প্রত্যাখ্যান করেছেন কেন্দ্রীয় ১৪-দলের নেতারা।  বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

আসন্ন দুর্গা পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হিন্দু ও বৌদ্ধ নেতাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, অং সান সুচি তার ভাষণে রোহিঙ্গা শব্দটিই উচ্চারণ করেননি। বারবার তিনি বাঙালি বাঙালি বলে আখ্যায়িত করেছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই কেন্দ্রীয় ১৪ দল তার বক্তব্য প্রত্যাখ্যান করছে।

রোহিঙ্গাদের তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মিয়ানমানের সামরিক জান্তার হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে রোহিঙ্গাদের বাস্তুহীন জীবনযাপন করতে হচ্ছে। তাদের অবশ্যই নিজ দেশে ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নিতে হবে। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলছেন।

নাসিম বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের দেশে সম্মিলিতভাবে বসবাস করে আসছি। আগামীতেও আমাদের মধ্যে সমপ্রীতি বজায় থাকবে। যেকোনো মূল্যে অসামপ্রদায়িক সমপ্রীতি রক্ষা করা হবে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *