ইরফান কাসিমীর ‘ইসলামী আসবাক’র মোড়ক উন্মোচন

ইরফান কাসিমীর ‘ইসলামী আসবাক’র মোড়ক উন্মোচন

পাথেয় রিপোর্ট : ২৮ জুন বৃহস্পতিবার দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের অন্যতম মাদ্রাসা জামিআতুস সাআদাতে মাওলানা মোহাম্মদ ইরফান কাসিমীর লিখিত ‘ইসলামী আসবাক’ নামক কিতাবের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই মাওলানা ইরফান কাসিমী বলেন, আমি আমার এই কিতাবে ইসলামের সকল মৌলিক বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করেছি, এই জন্যে আমি এই কিতাবের নাম দিয়েছি ‘ইসলামী আসবাক’। আমি এই কিতাবটিকে উর্দু ভাষায় লিখেছি, যেন সকল মানুষ এই কিতাব টা বুঝেবুঝে পড়তে পারে। আমার কিতাব টি অত্যন্ত ছোট, ৮০ পৃষ্ঠার মত হবে। আল্লাহ তাআলা উপস্থিত সকলকে কিতাবটি পড়ার তাওফিক দান করুন।

অনুষ্ঠানে মাওলানা বেলাল কাসিমী তাঁর বক্তব্যে বলেন, ইসলামী আকীদা, হুকুম-আহকাম, ইবাদত সম্পর্কিত সকল বিষয়ে আমাদের বেশিবেশি করে কিতাব লেখা উচিৎ। প্রাথমিক শিক্ষার্থীদের জন্যে মাওলানা ইরফান কাসিমীর ইসলামী আসবাক কিতাবটা খুব উপকারী বলে আমি মনে করছি। এই কিতাবটিকে আমাদের মাদ্রাসাসমূহের নিসাবের অন্তর্ভূক্তে করা যেতে পারে। এই কিতাবটি পড়লে আমাদের ছাত্ররা ইসলামের ইতিহাস, ইসলামী আকীদা, দ্বীনি সকল বিষয়আদি জানার মাধ্যমে উর্দু ভাষাও ভালো ভাবে আয়ত্ব করতে পারবে।
মাওলানা ইরফান কাসিমী বলেন, এই রকম একটি কিতাব লেখার খুব প্রয়োজন মনে করার কারণে আমি এই কিতাবটি লিখেছি। এই কিতাব পড়ার মাধ্যমে ইসলামের সকল বিষয় তুমি জানতে পারবে, পাশাপাশি আক্বীদ ও শক্তিশালী হয়ে যাবে।

 

___________________________________/

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ

সূত্র : ডেইল হিন্দুস্তান

সম্পাদনা : মাসউদুল কাদির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *