ভারতে মসজিদ-মন্দিরে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

ভারতে মসজিদ-মন্দিরে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

পাথেয় ডেস্ক : ননীতাল: ভারতের উত্তরখণ্ড প্রদেশের হাইকোর্ট গত ২৭ জুন বুধবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন যে কোনও রাজনৈতিক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রচারণা কর্মকাণ্ডকে বাধা প্রদানের নির্দেশ দিয়েছে আদালতটি। এরই ভিত্তিতে অনুমতি ছাড়া রাজ্যে দলীয় কর্মকাণ্ডে যে কোন ধরনের মাইক এবং লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে উত্তরখণ্ড আদালত। কোর্ট ইতোমধ্যে রাজ্য শহর হরিদারে একটি দলের ওপর এমন কর্মকাণ্ডে ৫ কোটি রুপি জরিমানা আরোপ করেছেন বলেও জানা যায়।

হাইকোর্টের বিচারক রাজ শর্মা এবং জাস্টিস লোক পাল সিংহের বেঞ্চ মোহন্দর সিং এর আপিল করা মামলার ভিত্তিতে অভিযোগ শোনার পর এ হুকুম জারি করা হয়। রাজ্যে উচ্চ আওয়াজের ওপর নির্দেশিত এ হুকুমের সাথে ধর্মীয় উপাসনালয় তথা মসজিদ, মন্দির এবং এর পার্শ্ববর্তী এলাকায়ও অনুমতি ছাড়া লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তরখণ্ড প্রদেশ আদালত।


অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : উর্দু্ ডেইলি, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *