ইরানকে উন্নত স্যাটেলাইট দিচ্ছে রাশিয়া

ইরানকে উন্নত স্যাটেলাইট দিচ্ছে রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানকে একটি উন্নত স্যাটেলাইট দিচ্ছে প্রস্তুতি রাশিয়া। স্যাটেলাইটটির দ্বারা ইরান পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে। বৃহস্পতিবার (১০ জুন) মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এই পরিকল্পনার আওতায় রাশিয়ায় তৈরি ক্যানোপুস-৫ নামের একটি স্যাটেলাইট কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটে সংযুক্ত থাকবে উচ্চ রেজুলেশনের ক্যামেরা।

এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান পারস্য উপসাগরের তেল শোধনাগার, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি সবই নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে।

ক্যানোপুস-৫ বেসামরিক কাজেই ব্যবহৃত হয়। তবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তারা স্যাটেলাইটটি নেয়ার জন্য ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার রাশিয়া সফর করেছেন।

ইরানের ট্রেন কর্মীদের সাহায্য করতে রুশ বিশেষজ্ঞরা সম্প্রতি ইরান সফর করেছেন। এসব কর্মীরা ইরানের নতুন তৈরিকৃত একটি অবকাঠামো থেকে এই স্যাটেলাইট পরিচালনা করবে।

ইরানের রেভোলিউশনারি গার্ড গত বছরের এপ্রিলে জানিয়েছিল, তারা দেশটির প্রথম সামরিক স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে স্থাপন করতে পেরেছে। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বিরুদ্ধে আপত্তি তুলে বলেছিলেন, ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। তিনি এ ঘটনায় ইরানকে জবাবদিহির আওতায় আনার দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *