১৩ জুন থেকে জিলক্বদ মাসের শুরু : চাঁদ দেখা কমিটি

১৩ জুন থেকে জিলক্বদ মাসের শুরু : চাঁদ দেখা কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের আকাশে আজ শুক্রবার (১১ জুন) কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার (১২ জুন) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রবিবার (১৩ জুন) থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা করা হবে।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ (অতিরিক্ত সচিব), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ- সচিব মোঃ ছাইফুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনূর মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মুহঃ আছাদুর রহমান, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো: আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহিউদ্দীন কাশেম, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান-সহ প্রমুখ ।

সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ শাওয়াল ১৪৪২ হিজরি,২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ,১১ জুন ২০২১ খ্রি. শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

আগামীকাল ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, ১২ জুন ২০২১ খ্রি. শনিবার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। প্রেক্ষিতে, আগামী ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ,১৩ জুন ২০২১ খ্রি. রবিবার থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাস গণনা শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *