ইরানীদের ঐক্যের কারণেই ট্রাম্প পিছু হটেছে : রুহানি

ইরানীদের ঐক্যের কারণেই ট্রাম্প পিছু হটেছে : রুহানি

ইরানীদের ঐক্যের কারণেই ট্রাম্প পিছু হটেছে : রুহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাত দৃষ্টিতে কিছুটা পিছু হটেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অবশ্য এটিকে ভীতু ট্রাম্পের গল্প হিসেবে আখ্যা দিচ্ছেন। তিনি বলেছেন, ইরানি জনগণের ঐক্য দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বের হুমকি থেকে সরে দাঁড়িয়েছে।

কারণ তিনি বুঝে গেছেন, ইরানি জনগণ তাদের কাছে মাথা নত করবে না।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক ভাষণকালে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল- তারা ইরানের ভিত্তি দুর্বল করে দেবে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার পরও আমাদের দেশ উন্নতির দিকেই ধাবিত হচ্ছে। প্রতিদিনই আমরা নতুন নতুন অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধন করছি।

যুক্তরাষ্ট্র ভেবেছিল, তাদের নিষেধাজ্ঞা এবং চাপ ইরানের জনগণের জীবনযাত্রা কঠিন করে তুলবে। কিন্তু তারা আমাদের গতিরোধ করতে ব্যর্থ হয়েছে। আমরা থেমে নেই, উন্নতির পথেই এগিয়ে যাচ্ছি।

হোয়াইট হাউসের চাপের মোকাবেলায় ইরানি জনগণ কখনও নতজানু হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *