ইরানে বিজ্ঞানী হত্যা; উচ্চ সতর্কতা জারি ইসরাইলি মিশনগুলোতে

ইরানে বিজ্ঞানী হত্যা; উচ্চ সতর্কতা জারি ইসরাইলি মিশনগুলোতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহ গুপ্ত হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলকে দায়ী ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরান। এরপরই শনিবার (২৮ নভেম্বর) থেকে বিশ্বজুড়ে ইসরাইলি মিশনগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

শুক্রবার (২৭ নভেম্বর) পরমাণু বিজ্ঞানী ফাহরিজাদেহকে রাজধানী তেহরানের কাছে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করে।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, যখন হত্যাকারীকে শনাক্তের বিষয়টি রহস্যের মধ্যে রয়েছে, সে সময়ই ইরানের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা সরাসরি ইসরাইলকে এ হত্যার জন্য দায়ী করছে।

ইসরাইলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই অভিযোগের কারণেই ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী দেশটির সব দূতবাসগুলোতে হুমকির মাত্রা বাড়ছে বলে জানিয়েছেন।

বিস্তারিত না জানিয়েই বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন ইসরাইলি মিশন ও সম্প্রদায়কে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে।

এদিকে ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘৃণ্য এই অপরাধের পেছনে যারাই থাকুক তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *