ইসরায়েলকে হুঁশিয়ার করলো রাশিয়া

ইসরায়েলকে হুঁশিয়ার করলো রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে গাজায় বেসামরিক মানুষের নতুন করে মৃত্যু নিয়ে সন্ত্রাসী রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। বুধবার মস্কোয় নিযুক্ত ইসরায়েলি দূতকে ডেকে নিয়ে এই হুঁশিয়ারির কথা জানিয়ে দেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ।

ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মাঝে নারী ও শিশু রয়েছে শতাধিক। অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে দুই শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছে। গাজায় বেসামরিক মানুষের মৃত্যু অব্যাহত থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে আসছেন, ইসরায়েল নিজেকে রক্ষার বাইরে আর কিছুই করছে না। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা থেকে বিরত না থাকলে ইসরায়েলও হামলা চালিয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।

আরও পড়ুন: ফিলিস্তিনে একটি মেডিক্যাল টিম প্রেরণ করুনঃ বাংলাদেশ জমিয়তুল উলামা

গাজার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে নিজেদের পদক্ষেপের প্রতি হুঁশিয়ার থাকতে তাগিদ দিয়েছে মস্কো। ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, রাশিয়া গাজার পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *