ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনের যুদ্ধাপরাধের অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনের যুদ্ধাপরাধের অভিযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস’ যুদ্ধাপরাধের অভিযোগ করেছে। গত মে মাসে ইসরায়েল-ফিলিস্তিনের মাঝে লড়াইয়ের দুই মাস পর মানবধিকার সংগঠনটি একটি প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ করে।

গত মে মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী একের পর এক মর্মান্তিক অভিযান চালায়। ইসরায়েলের সেই বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে গাজা। গাজা স্ট্রিপে অবস্থিত সংবাদ সংস্থার ভবনও সম্পূর্ণ ভেঙে গেছে৷

প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের অন্তত ৬২ জন সাধারণ মানুুষের মৃত্যু হয়েছ, যুদ্ধের সাথে যাদের নুন্যতম কোনো সম্পর্ক ছিল না।

মানবাধিকার সংগঠনটির অন্যতম কর্মকর্তা গেরি সিম্পসন জানিয়েছেন, ”ইসরায়েলের সেই বিমান হামলায় গাজা স্ট্রিপে বহু অসহায় মানুষের মৃত্যু হয়েছে৷ যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই৷ এটা শাস্তিযোগ্য যুদ্ধাপরাধ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *