পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী কয়েক দিন সারাদেশে দিনের বেলার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এদিকে রাতের তাপমাত্রা বরাবরের মতোই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্রগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং দেশের কোনো কোনো জায়গায় অতি ভারি বর্ষণও হতে পারে।
এদিকে গতকাল (১১ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বগুড়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।


