ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি কবির, সেক্রেটারি সাইফুল

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি কবির, সেক্রেটারি সাইফুল

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি কবির, সেক্রেটারি সাইফুল

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক, সংগঠক ও সমাজ উন্নয়ণ কর্মী শহিদুল ইসলাম কবির।

১৫ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিবের অনুমোদনকৃত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান সরকার, সেক্রেটারী শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মোঃ আরিফ বিন মেহের উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদুজ্জামান মোল্লা, অর্থ সম্পাদক হাফেজ মাওঃ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল করীম শাহিন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছির আরাফাত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রিয়াজ, প্রজন্ম কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াছিন আকন্দ, সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ আবুল কালাম ও মোঃ হাসান আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *