‘ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন আমির হামজা’

‘ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন আমির হামজা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুফতি আমির হামজা ওয়াজে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তাঁর বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে, যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি হেফাজত নেতাকর্মীদের ধরপাকড়ের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। তাঁর বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটে তদন্তাধীন একটি মামলা রয়েছে। সেই মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে আরো জানা গেছে, তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামের একজনকে গত ৫ মে গ্রেপ্তার করা হয়। সাকিবকে গ্রেপ্তারের পর শেরেবাংলানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়।

এ ছাড়া সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিবের মোবাইল ফোনে আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদ সংবলিত ভিডিও পাওয়া যায়, যা দেখে সাকিব উগ্রবাদে আসক্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *