‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’

‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল আজহার আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতুতে স্পিড গান এবং সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলার সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে গত ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, বাইক থামিয়ে সেতুতে ছবি তোলাসহ নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পর দিন (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *