পাকিস্তানে সামরিক অভিযানে ৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সামরিক অভিযানে ৩ সন্ত্রাসী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খাওয়া প্রদেশে শুদ্ধি অভিযান চালায়। এতে তিন অভিযুক্তহ সন্ত্রাসী প্রাণ হারায়। শনিবার (২ জুলাই) দেশটির সেনাবাহিনী সূত্রে এ কথা জানা গেছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে এ অভিযান চালায়। সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা বলেছে।

এতে আরও বলা হয়, উভয়পক্ষে গুলি বিনিময়কালে তিন সন্ত্রাসী নিহত হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *