উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক ৯ নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯ নং ক্যাম্পের সি ব্লকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর আব্দুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান তিনি।

নিহতের পরিবারের দাবি, রোববার ৯ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়।

সৈয়দ উল্লাহ নামে এক রোহিঙ্গা জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আরসা সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যা করেছে আরসা সদস্যরা। যারা প্রতিবাদ করেছিল তাদের টার্গেট করেছে তারা। এখন রোহিঙ্গারা আতঙ্কে আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *