পাথেয় রিপোর্ট : রোববার বাদ যোহর ফয়জিয়া মদীনাতুল উলূম মাদরাসা দিনাজপুরে বাংলাদেশ জমিয়তুল উলামা বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জমিয়তুল উলামার দিনাজপুর জেলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওরানা আইয়ুব আনসারী ও মাওলানা হুসাইন আহমদ বক্তৃতা করেন। মাওলানা কাসেমী বাংলাদেশ জমিয়তুল উলামার চিত্র তুলে ধরেন।

দিনাজপুর জেলা
আহ্বায়ক মাওলানা আশরাফ আলী, মুহতামিম কাহারুল নুরানী হাফিযিয়া মাদরাসা
সদস্য সচিব মাওলানা আবদুল ওয়াজেদ, শিক্ষক সুনাপীর মাদরাসা ।
ঠাকুরগাঁও জেলা
আহ্বায়ক, মুফতী ওবায়দুল মতিন, মুহতামিম, দারুস সালাম মাদরাসা গোয়ালপাড়া ঠাকুরগাঁও।
সদস্য সচিব, মাওলানা জামাল উদ্দীন, মুহতামিম, খালপাড়া কওমী মাদরাসা।
পঞ্চগড় জেলা
আহ্বায়ক, মাওলানা এজাজ আহমদ, মুহতামিম, দারুল উলূম মাদরাসা পঞ্চগড় সদর
সদস্য সচিব, ওসমান আহমদ, খতীব তেঁতুলিয়া মারকায মসজিদ পঞ্চগড়।



