উহান থেকে দেশের পথে ৩৪১ বাংলাদেশি

উহান থেকে দেশের পথে ৩৪১ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: করোনাময় আতঙ্ক নিয়েই চীন থেকে বাংলাদেশে ফিরছে ৩৪১ জন। তাদের মধ্যে রয়েছে ১২টি পরিবার ও ১৪ জন শিশু।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চীন থেকে বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২ টার কিছু সময় পর।

ভাইরাস নগরী চীন থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী এই ভাইরাসে ইতোমধ্যেই মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ২১৩ কে । আক্রান্তের শিকার ৭ হাজারের বেশি মানুষ। এরইমধ্যে ভাইরাসটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ম্যাকাও, সিঙ্গাপুর ও নেপালসহ ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

এই আতঙ্কের মধ্য দিয়েই আজ দেশে ফিরছেন বাংলাদেশিরা। অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়ালেখা করছেন। বাংলাদেশে এখনও এই ভাইরাস শনাক্ত না হলেও সরকারের পক্ষে এই মুহূর্তে চীনে যেতে এদেশের নাগরিকদের নিরুৎসাহিত করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশে ফেরার আকুতি জানিয়েছেন উহানের নিকটতম শহর ইচাংয়ে আটকা পড়া ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করে স্ট্যাটাস দিয়েছেন সেখানে অবস্থানরত দ্বীন মুহাম্মদ প্রিয় নামের এক বাংলাদেশি শিক্ষার্থী।

স্ট্যাটাসে আটকেপড়া অবস্থায় তাদের সংকটাপন্ন জীবনের কথা জানিয়ে দ্রুত দেশে ফেরিয়ে নিতে সরকারের কাছে আকুতি জানান তিনি।

দ্বীন মুহাম্মদ প্রিয় ইচাংয়ের চায়না থ্রি গর্জেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করছেন। তিনি হুবেই প্রদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

তিনিসহ ওই বিশ্ববিদ্যালয়ে ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।

উল্লেখ্য, এর আগেও চীন থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আকুতি জানিয়েছিলেন হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যযনরত রাকিবুল তূর্য (২৩)সহ উহানে আটকা পড়া অন্যান্যেরা। তাদের আকুতি পরিপ্রেক্ষিতে আজ দেশে ফিরছে ৩৪১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *