এইচএসসির মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে

এইচএসসির মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এবছর জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (০৭ অক্টোবর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষাথীরা দু’টি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে।

এক্ষেত্রে সংকটের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সংকট হলো যারা ভালো প্রস্তুতি নিয়েছে তাদের নিয়ে। অনেক শিক্ষার্থী এসএসসিতে রেজাল্ট ৪/ ৪.২৫ পয়েন্ট পেয়েছে পরবর্তীতে তারা অনেক ভালো পড়াশোনা করেছে যাতে করে ভালো রেজাল্ট করে মানে ‘এ প্লাস’ পাওয়ার সম্ভাবনা রয়েছে। টেস্টেও ৪.৭৫ পেয়েছে কিন্তু যদি গড়ে রেজাল্ট করে তাহলে তো তারা সমস্যায় পড়ে যাবে।

করোনাভাইরাসের কারণে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ১ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

এর আগে, করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *